
আসিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ-অসন্তোষ সৃষ্টির পাশাপাশি জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। সচেতন মহলে দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। এবার পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিনকে জড়িয়ে
'টাকা দিয়েও পাননি উপহারের ঘর' শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর এলাকায় এসব ক্ষোভ-অসন্তোষ ও ক্রিয়া-প্রতিক্রিয়ার সুত্রপাত হয়েছে।
এদিকে প্রকাশিত খবরে বলা হয়েছে ইউপি চেয়ারম্যানের নামে তার কাছের লোকজন ঘর দেবার নামে বিভিন্ন ব্যক্তির কাছে থেকে টাকা নিয়েছে। তবে এর কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ নেই, এটা তাদের মৌখিক অভিযোগ। এখন প্রশ্ন হলো চেয়ারম্যানের নামে যদি কেউ টাকা নেয় সেই দায় কি তার। যারা অভিযোগ করেছে তারা সবাই ইউপি নির্বাচনে সরাসরি ও প্রকাশ্যে নৌকার বিপক্ষে ভোট করেছে। এমন তো হতে পারে কোনো বিশেষ মহলের ইন্ধনে তারা সাধারণ নির্বাচনের আগে চেয়ারম্যানকে বিতর্কিত করার মাধ্যমে আওয়ামী লীগের ক্ষত সাধনের চেষ্টা করছে।
কারণ অনেক আগেই এলাকায় মাইকিং করা হয়েছে সরকারি ঘরের জন্য কেউ যেনো কাউকে কোনো টাকা-পয়সা না দেন। তার পরেও টাকা দেবার অভিযোগ কতটা যুক্তিযোগ্য, চেয়ারম্যানের নামে কেউ টাকা চাইলেই কেউ কাউকে টাকা দিবেন কেনো, তিনি কি ঘর দেবার মালিক ? সাধারণ মানুষের সরাসরি ভোটে নির্বাচিত চেয়ারম্যানদের সব সময় সমাজের ভাল-মন্দ সব মানুষকে নিয়ে চলাফেরা-রাজনীতি করতে হয়। তার মানে কি সব মানুষের সব দায় চেয়ারম্যানের ? আবার এখন পর্যন্ত ইউপি চেয়ারম্যান মতিনের বিরুদ্ধে যতো অভিযোগ সব একই গোষ্ঠির এতে কি বোঝায় ? এদিকে সামনে সাধারণ নির্বাচন ঘিরে কথিত সেভেনস্টারের প্রেতাত্তাদের মদদে, দলের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা, একটি বিশেষ বগী মহলের ইন্ধনে একের পর এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচার করায় ইউপিবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বিরাজ করছে ক্ষোভ-অসন্তোষ। এবিষয়ে জানতে চাইলে পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, তিনি চ্যালেঞ্জ করছেন কেউ যদি তার বিরুদ্ধে একটি টাকা নেয়ারও অভিযোগ প্রমাণ করতে পারেন, তাহলে তিনি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিবেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম