
ক্রীড়া প্রতিনিধি -ঃ “সুস্থ দেহে সুন্দর মন” এটি একটি প্রবাদ বাক্য যা সর্বকালে সত্য বলে প্রমানিত। সুস্থতায় সুন্দর, সুন্দরই জীবন। তাই দেহ মনে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য সুস্থ দেহে সুন্দর মন অত্যাবশক।

মন ছাড়া দেহ এককভাবে চলতে পারেনা। ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না, মনেরও উন্নতি সাধন করে। এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলাধীন মতলব উত্তরে অলিপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় ফুটবল টুর্ণামেন্টের। সে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় আজ বৃহস্পতিবার অলিপুর উচ্চ বিদ্যালয়ে ১০ম এবং ৯ম শ্রেনীর মধ্যে মধ্যে প্রতিদন্ধিতা হয়।

উক্ত খেলা উদ্বোধন করেন অলিপুর উচ্চ বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকবৃন্দের সমন্বয়ে প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মর্জিনা আক্তার। উক্ত খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন জনাব বিপুল চন্দ্র সরকার।

আজকের খেলায় বিজয় লাভ করে ১০ম শ্রেনী এবং রানার্স আপ হয় ৯ম শ্রেনীর শিক্ষার্থীরা।

বিজয়ী দলের মাঝে কাপ তুলে দেন প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মর্জিনা আক্তার এবং সহকারী শিক্ষকবৃন্দ।

পুরস্কার বিতরণ কালে সকল শিক্ষক/শিক্ষিকা বৃন্দ ছাত্র/ছাত্রীদের বুঝিয়েছেন শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। নিয়মিত খেলাধুলার চর্চা শিশু-কিশোরদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম