
জহুরুল ইসলাম সৈকত, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি -ঃ বৃহস্পতিবার সকাল ৯টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর মার্কেট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা।
তিনি জানান, সারাদেশের ন্যায় শিবগঞ্জেতেও খোলাবাজারে চাল বিক্রি শুরু হয়েছে। চালের মান ভাল। এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষেরা সুবিধা ভোগ করতে পারবেন।শুরু হয়েছে। এখানে ক্রেতারা সর্বোচ্চ পাঁচ কেজি করে ৩০ টাকা দরে চাল কিনতে পারবেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব আমিনুল হক দুদু, শিবগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা সহ অনেকেই।
তিনি জানান, শুক্র ও শনিবার বাদে সপ্তাহে পাঁচ দিন এ কর্মসূচি বিকাল ৫টা পর্যন্ত চলবে। তিন মাসব্যাপী এ কর্মসূচিতে সাধারণ ক্রেতার পাশাপাশি যারা টিসিবির কার্ডধারী তারাও এ চাল কিনতে পারবেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম