
মোঃ রেজাউল করিম পঞ্চগড় -ঃ ৩১ আগস্ট ২০২২ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় ও জেলা প্রশাসন, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড় বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয় ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০২(দুই) টি দোকানের মালিককে ৮০০০/-(আট হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং ৩৫(পঁয়ত্রিশ) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আব্দুল-আল-মামুন কাওসার শেখ ও জনাব সায়েদা খানম লিজা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম