
মোঃ কামাল হোসেন, স্টাফ রিপোর্টার -ঃ নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। প্রথমে মৃত্যু হয় রাজা আহমেদ শাওন নামে এক যুবদল কর্মীর। এরপর তোলারাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সুজন মারা যান বলে দলীয় সূত্র জানিয়েছে।
শাওনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া হাসপাতাল) নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর দুপুরে আহত সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মৃত্যু হয় তার।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের এ সংঘর্ষ হয়। এ সময় কাঁদুনে গ্যাস, গুলি, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে চারটি মোটরসাইকেলে আগুনসহ সাত-আটটি যানবাহন ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শোভাযাত্রা করতে নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের শোভাযাত্রা করতে বাধা দেয়। সেসময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম