
মোঃ জনি হোসেন, করিমগঞ্জ প্রতিনিধি -ঃ "চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে" এই স্লোগানকে সামনে রেখে করিমগঞ্জ থানা পুলিশের অভিযানে করিমগঞ্জ থানাধীন ঘোনাপাড়া সাকিনস্থ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে নির্মানাধীন রাস্তার ওপর থেকে ১৮০ পিস ইয়াবা সহ মোঃ আলম মিয়া (৩১) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে করিমগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (৩১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শামছুল আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে ও করিমগঞ্জ থানার তদন্ত (ওসি) জয়নাল আবেদীনের নির্দেশনায় (এসআই) মোঃ রাকিবুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে করিমগঞ্জ থানাধীন ঘোনা পাড়া করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে নির্মানাধীন রাস্তার ওপর থেকে ১৮০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে করিমগঞ্জ থানা পুলিশ।গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী মোঃ আলম মিয়া (৩১) করিমগঞ্জ উপজেলা সাং: সিদলারপাড় গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে।
পুলিশ সুত্রে জানায়,মাদক ব্যবসায়ী আলম মোঃ মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মোঃ আলম মিয়া মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার জন্য করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছে এমন সময় করিমগঞ্জ থানার পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে করিমগঞ্জ থানা ধীন ঘোনাপাড়া সাকিনস্থ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে নির্মানা ধীন রাস্তার ওপর থেকে ১৮০ পিস ইয়াবা সহ মোঃ আলম মিয়া (৩১)কে গ্রেফতার করে করিমগঞ্জ থানা পুলিশ।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামছুল আলম সিদ্দিকী বলেন, মাদকাসক্তি হলো মরণ-নেশা।এর কুফল অতি মারাত্মক বলে বিবেচনা করা হয়।মাদক গাঁজা, ভাং, বাংলা মদ, তাড়ি ফেন্সিডিল,পেথেড্রিন, ইয়াবা,মরফিন হেরোইন নামে নিত্য নতুন নেশা কোথায় কখন কিভাবে বিক্রি হচ্ছে আমাকে তথ্য দিয়ে জানাবেন যথাযথ ব্যবস্থা নেবো।
অপরাধীরা যত শক্তিশালী এবং তাদের হাত যত লম্বা হউক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। যারা অপরাধের সাথে যুক্ত আছেন আপনারা ভালো হয়ে যান না হলে আপনারা যেই হোন না কেনো আপনাদের মুখোশ উপরে ফেলবো। যুব সমাজকে কাজে লাগিয়ে এবং শক্ত হাতে সকলের প্রচেষ্টায় করিমগঞ্জ থেকে মাদক নির্মুল করবো ইনশাআল্লাহ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম