
তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার কেশরহাট বাজারে ফের নতুন করে পুরাতন মোটরসাইকেল কেনা-বেচার হাট বসতে শুরু করেছে। গত ৩০ আগস্ট মঙ্গলবার কেশরহাট বাজারের সাপ্তাহিক গরুর হাটের নির্ধারিত স্থানে প্রথম হাট বসানোর মধ্যদিয়ে উদ্বোধন করেছেন হাট ইজারাদারগণ। হাটের প্রথম দিনেই পুরাতন মোটর সাইকেলের ক্রেতা-বিক্রেতারা আসতে শুরু করেছেন। কয়েকটি মোটরসাইকেল বিক্রির মধ্য দিয়ে হাটের কেনা-বেচাও শুরু হয়েছে। সপ্তাহে দুইদিন এই হাট বসবে বলে জানিয়েছেন হাট ইজারাদারগণ। সপ্তাহের প্রতি মঙ্গলবার সকাল থেকে সন্ধা ও শুক্রবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত এই হাটে পুরাতন মোটরসাইকেল কেনা-বেচা করতে পারবেন ক্রেতা বিক্রেতাগণ। সেই লক্ষ্যে কেশরহাট বাজার ও এর আশেপাশের এলাকায় নিয়মিত মাইকিং করে প্রচার চালানো হচ্ছে।
এদিকে এই হাট বসানো নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে, জনমনে দেখা দিয়েছে মিশ্রুপ্রতিক্রিয়া,বইছে মুখরুচোক নানা গুঞ্জন। হাট ইজারাদারদের ভাষ্য, এর মাধ্যমে সহজে মানুষ তার পচ্ছন্দের মোটরসাইকেল বেচা-কেনা করতে পারবেন। এতে একদিকে পাঁচ-দশটি দেখে প্রকাশ্যে দরদাম ও ভালমন্দ যাচাই-বাছাই করে সাশ্রয়ী মুল্য মোটরসাইকেল কিনতে পারবে, অন্যদিকে অনেকের কর্ম-সংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সচেতন মহলের ভাষ্য, অবৈধ এই মোটরসাইকেল বেচা-কেনার হাট বন্ধ করা না হলে এলাকায় বাইক চুরি বাড়বে ও আইনশৃঋলার অবনতির আশঙ্কা রয়েছে। অনেকে ভুয়া কাগজপত্র তৈরী করে চোরাই মোটরসাইকেল বিক্রি করতে উৎসাহী হবে। কারণ এখানে কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার কোনো সুযোগ নাই। অথচ একটি মোটরসাইকেল কিনতে গেলে বিআরটিএ'র কাগজ রেজিষ্ট্রেশন ও বিমা ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়। স্থানীয়রা জানান, তারা অবৈধ এই হাট বন্ধ করতে চাই, প্রভাবশালী ইজারদার মহলের ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলার সাহস পায় না। তারা আরো বলেন, পৌরসভার অনুমতি নিয়ে এই হাট বসাচ্ছেন তিনজন ইজারাদার। এরা হচ্ছেন, পৌরসভার দর্শনপাড়া গ্রামের জুয়েল রানা, তিলাহারি গ্রামের সোহেল রানা ও সাকোঁয়া গ্রামের কিবরিয়া হোসেন। এদিকে
হাট ইজারাদার কিবরিয়া হোসেন বলেন, নিয়ম মেনেই আমরা হাট বসিয়েছি, এখানে অনিয়ম বা লোক ঠকানোর কোনো সুযোগ নাই। প্রথম দিনেই ক্রেতা বিক্রেতাদের বেশ সমাগম হয়েছে। হাটে মোটরসাইকেল প্রতি ৬০০ টাকা ইজারা নেয়া হচ্ছে। হাটে বেচা-কেনা ভালো হলে ইজারা মূল্য আরো সিথিল করা হবে বলে জানান তিনি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম