
মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ায় দু’টি বেসরকারি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। বুধবার সকালে হওয়া এক অভিযানে কুমারশীল মোড়ের নবজাতক শিশু জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ৫০ হাজার টাকা এবং বসুন্ধরা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নবজাতক হাসপাতালের এনআইসিউ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস জানান, অব্যবস্থাপনার জন্য দু’টি বেসরকারি হাসপাতালকে জরিমানা করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এর আগে একাধিক অনুমোদনহীন বেসরকারি বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম