
স্টাফ রিপোর্টার -ঃ যে মুহূর্তে নাঙ্গলকোট উপজেলা বিএনপি রাজনীতির মাঠ সরগরম করছেন, ঠিক সেই মুহূর্তে নাঙ্গলকোট উপজেলার আওয়ামী খলিফাদের অন্যতম নেতা উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু ও মেয়র আবদুল মালেক বিদেশে বিদেশে অবস্থান করছেন ? এ নিয়ে নানাজনের নানা রকম মন্তব্য শুনা যাচ্ছে। কেউ বলছেন তারা বিএনপির বিক্ষোভ সমাবেশের পূর্বাভাস পেয়ে নিরাপদে থাকতে আগেই বিদেশ পাড়ি দিয়েছেন। আবার অনেকেই বলছেন, বিএনপি থেকে টাকা খেয়ে তাদের সুযোগ দিতে বিদেশে অবস্থান করছেন ।
অপরদিকে অন্য দুই খলিফা অর্থাৎ ভাইস চেয়ারম্যান ইউসুফ ও সাবেক ছাত্রলীগ নেতা রাজ্জাক সুমন বিএনপি’র তৎপরতা দেখে ও নেতা কর্মীদের সাড়া না পেয়ে নীরব হয়ে গেছেন। একাধিক সূত্রে জানা গেছে খলিফাদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়েও মতভেদ রয়েছে । অন্যদিকে গুটি কতেক নেতা ছাড়া আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও নীরব হয়ে গেছে । তারা অভিযোগ করে বলেন, চৌদ্দ বছর দল ক্ষমতায়, ক্ষমতার স্বাদ নিয়েছেন মন্ত্রীর এপিএস রতন আর কথিত খলিফারা? এখন রাজনৈতিক মোকাবিলা করার দায়িত্বও তাদের। আবার আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাও চুপসে গেছেন। তারা বলেন, বর্তমানে ছাত্রলীগ ও যুবলীগ হলো নাঙ্গলকোটে আওয়ামী লীগের ডিসিশন মেকার সুতরাং সিনিয়র নেতাদের কি প্রয়োজন? এছাড়া অর্থ মন্ত্রী এই তিনি চার দিয়ে সারা নাঙ্গলকোট চালাচ্ছেন । এখন তাদের দিয়ে রাজনৈতিক মোকাবিলা করাবেন। অনেক নেতা কর্মী বলছেন, গত চার বছর মন্ত্রী মহোদয়ের চেহারা দেখলাম না। উনি একবারের জন্য এলাকায় আসলেন না, কথিত খলিফাদের ফোন ছাড়া আর কারো ফোন রিসিভ করেন না। উনার এপিএসও ফোন রিসিভ করেন না। কারো বিপদে পাওয়া যায় না। এ কারণেই সিনিয়র নেতারা চুপসে গেছেন। ফলে বিএনপি এখন মাঠ চষে বেড়াচ্ছেন।উল্লেখ্য, রাত পোহালেই বিএনপি’র বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভ সমাবেশকে সফল করতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেতা সাবেক এমপি গফুর ভূঁইয়া।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম