
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ায় র্যাবের অভিযানে ১৭৭ বোতল ফেন্সিডিলসহ রুবেল খান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে সদরের কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বরগুনা জেলার নলিচড়ের গছিয়া এলাকার মৃত কামাল খানের ছেলে।
মঙ্গলবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে জানা যায় লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পিকআপে এক ব্যক্তি মাদক বহন করছে। তখন র্যাবের একটি টিম সদরের কলোনীর শেরপুর রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান পরিচালনা করে। এসময় ওই পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-৭৭৯২) তল্লাশী করে ১৭৭ বোতল ফেন্সিডিলসহ রুবেলকে আটক করা হয়। সেই সাথে একটি মোবাইল ফোন, নগদ অর্থ এবং পিকআপটি জব্দ করে র্যাবের সদস্যরা।
র্যাব ১২ বগুড়ার স্কোয়াড্রন লীডার ও কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, আটক হওয়া ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম