
নুর আলম, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড় -ঃ ২৯আগস্ট ২০২২ খ্রিঃ রাত্রি অনুমান ১০.৪৫ ঘটিকায় আটোয়ারী থানার এসআই (নিঃ)/ মাসুদ রানা এর নেতৃত্বে মাদক উদ্বার বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে সঙ্গীয় ফোর্স এএসআই/মোঃ জাকিরুল হক, এএসআই/এনামুল হক মন্ডল, পুলিশ কনস্টেবল খোকন মোল্লা, খবিরুল ইসলাম, মোঃ সাগর আলী, মহসিন আলী, মোঃ মোস্তফা আলম,নারীপুলিশ কনস্টেবল নিহার আক্তার সকলকে সাথে নিয়ে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্র, আটোয়ারী থানা, পঞ্চগড় হতে গোপন সংবাদের ভিত্তিতে মলিন চন্দ্র এর বসত বাড়ীতে হামলা চালিয়ে দুইজনকে পুলিশ গ্রেফতার করে। অভিযান চলাকালে মলিন চন্দ্র বর্মন এর বসত বাড়ীর উত্তর ভিটার দক্ষিন দূয়ারী বাঁশের বেড়াযুক্ত চৌচালা টিনের শয়ন ঘরের ভিতরে পূর্ব পার্শ্বে অবস্থিত বাঁশের তৈরী মাঁচার নিচে মেঝে হইতে ০৩টি সাদা প্লাষ্টিকের বস্তা হতে ৩২১ (তিনশত একুশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে ।গ্রেফতার আসামিরা হলো ১। মলিন চন্দ্র বর্মন(৫৭), পিতা- মৃত দীনেশ চন্দ্র বর্মন, ২। শেফালী রানী(৪৫), স্বামী- মলিন চন্দ্র বর্মন, উভয় সাং- পুরাতন আটোয়ারী দীঘিরকোন, থানা- আটোয়ারী, জেলা- পঞ্চগড় । তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম