
লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার -ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকার মোঃ জুয়েল মিয়ার ২ বছরের মেয়ে ইলমা ও নুর ইসলাম মিয়ার তিন বছরের মেয়ে সামিয়া। জুয়েল এবং নূর ইসলাম সম্পর্কে আপন দুই ভাই।
এলাকাবাসী সূত্রে জানা যায় বিকালে আসরের নামাজের পরক্ষণে ইলমা ও সামিয়া স্থানীয় মাদ্রাসার পাশে খেলতে বের হয়েছিল। সেখানে জমে থাকা বৃষ্টির পানিতে প্রথমে ইলমাকে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন প্রতিবেশীরা। প্রথম শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার ২০ মিনিট পর প্রতিবেশীরা সামিয়া কে পানিতে ভাসতে দেখে এসময় তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সজিব দেবনাথ, ইলমা ও সামিয়া কে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আখাউড়া ধরখার ফারি থানার অফিসার ইনচার্জ এসআই শাহ আলম বলেন, শিশু দুইটি’র পানিতে পড়ে মৃত্যু হয়েছে। তাদের পরিবারের কোন অভিযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম