
নাইম হোসেন, দুর্গাপুর (রাজশাহী) -ঃ রাজশাহীর দূর্গাপুরে সোমবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদের মিনি হল রুমে উপজেলা পরিষদের আয়োজনে দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ মহোদয়ের পদোন্নতী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সম্মাননা প্রদান করেন, দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ মান্নান ফিরোজ প্যানেল মেয়র একরাম আলী এবং দূর্গাপুরের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দূর্গাপুর ডিগ্রি কলেজ, দূর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, দূর্গাপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়,ধরমপুর কলেজ সহ দূর্গাপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার ও সাংবাদিকদের উপস্থিতিতে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। সঞ্চলনায় ছিলেন দূর্গাপুর উপজেলা পরিষদের যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম