
আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের (ইউপি) জনসাধারণ ভুমিগ্রাসী আজাহার আলীর বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। জনসাধারণের মাঝে বিরাজ করছে ক্ষোভ-অসন্তোষ ও বিস্ফোরণমুখ পরিস্থিতি, যে কোনো সময় খুন-জখম বা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ইউপিবাসী শঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত চেয়ারম্যান জালাল উদ্দিন মাস্টারের বিরুদ্ধে জামায়াত মতাদর্শী ভুমিগ্রাসী আজাহার আলী আদালতে চারটি মিথ্যা মামলা করায় ইউপিবাসীর মধ্যে এসব ক্ষোভ অসন্তোস ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নের (ইউপি) পাকড়ি মৌজায় হাজি মানিকুল্লাহ ওয়াকফ্ এ্যাষ্টট এর প্রায় ৪৫০ বিঘা জমি রয়েছে।এই ওয়াকফ্এ্যাষ্টেট এর মোত্তায়ালী মৃত হাজি মানিকুল্লাহ এর পুত্র আসিকুল ইসলাম চাঁদ। এসব জমির মধ্যে প্রায় ৫১ বিঘা ফসলী জমি মোত্তায়াল্লীর কাছে থেকে এলাকার ভুমিহীনরা ইজারা নিয়ে ভোগদখল করে আসছেন। এখানো জমিতে তাদের ফসল রয়েছে। এদিকে জামায়াত মতাদর্শী ভুমিগ্রাসী মোশরাপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের পুত্র আজাহার আলী। তিনি কৌশলে মোত্তায়ালী আসিকুল ইসলাম চাঁদের কাছে থেকে বেশী টাকা দিয়ে এসব ইজারা নেয় এবং বহিরাগত
ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীসহ এসব জমি জবরদখল করতে গেলে ভুমিহীরা বাধা দেয়। এঘটনায় ইউপি ভবনে উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে আজাহার আলীকে টাকা ফেরত দেয়া হয়।
অথচ ইউপি নির্বাচনে মনোয়ন পেতে ব্যর্থ এক আওয়ামী লীগ নেতার নেপথ্য মদদে জামায়াত মতাদর্শী আজাহার আলী উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনকে প্রধান আসামি করে আদালতে পর পর চারটি মিথ্যা মামলা করা হয়েছে। এসব মিথ্যা মামলায় ইউপি চেয়ারম্যানকে কারাভোগও করতে হয়েছে।এদিকে এসব মিথ্যা মামলার খবর ছড়িয়ে পড়লে পুরো ইউপির জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এমনকি বিক্ষুব্ধ ইউপিবাসীর রোষাণলে পড়ার ভয়ে ভুমিগ্রাসী আজাহার আলী নিজেই এলাকায় আসছে না। ইউপিবাসী বলছে, তাদের সরাসরি ভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা মানে এটা পুরো ইউপিবাসীর নামেই মিথ্যা মামলা তারা এর বিচার চাই। স্থানীয় মুনসুর আলীর পুত্র মাসুদ আলী বলেন, তাকে ভিকটিম সাজিয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা করা হয়েছে। অথচ তিনি নিজেই জানেন না তিনি এমন মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর নেপথ্যের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এবিষয়ে কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মাজেদ বলেন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলমান রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের এক বগী নেতার মদদে জামায়াত-বিএনপির একটি কুচক্রি মহল নির্বাচনের পর থেকেই চেয়ারম্যানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে। এবিষয়ে পাকড়ি ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ১৪৪ ধারা জারি করা হয়েছে এমন কোন তথ্য তার জানা নেই বা কোন নোটিশ তার কাছে আসেনি, আর জমি দখলের বিষয়ে তিনি জড়িত না। তিনি বলেন, আজাহার আলী একের পর এক মামলায় তাকে জাড়াচ্ছে, এসব বিষয় নিয়ে মিমাংসার উদ্যোগ নিলেও আজাহার আলী অনুপস্থিত থাকছে, থানার ওসি সাহেবও এই বিষয়গুলো নিয়ে অবগত আছেন।এবিষয়ে আজাহার আলী বলেন,
পাকড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দীন একজন সন্ত্রাসী তার সহযোগিতায় ভুমিদস্যুরা তার সম্পত্তি বেদখল করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, তার পরিবারকে মামলা তুলে না নিলে গ্রামে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি অব্যহত রেখেছেন ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন। এবিষয়ে সাধারণ গ্রামবাসী বলছে, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন একজন শিক্ষক ও স্বজ্জন মানুষ রাজনৈতিক বিরোধের জের ধরে একটি মহল চেয়ারম্যান সাহেবকে অসম্মান করতে মরিয়া হয়ে উঠেছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম