
বিশেষ সংবাদদাতা -ঃ খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগষ্ট২০২২,ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে । আজ সকাল থেকে স্বাস্থ্য বিভাগ ও শিক্ষা বিভাগের সহযোগিতায় সিটির ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম শুরু করা হয় এবং পরবর্তীতে নির্ধারিত তারিখ অনুযায়ী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম চলমান থাকবে । এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভূত শিশু এবং টিকা কার্যক্রম থেকে বাদ পড়া শিশুদের জন্য পরবর্তীতে ওয়ার্ড পর্যায়ে আরও দুই দিন এ কার্যক্রম পরিচালনা করা হবে ।

৫ থেকে ১১ বছর বয়সী প্রায় ৭৫ হাজার শিশুকে কোভিড-১৯ টিকাদানের লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের। চলমান কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম,মসিকের ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এইচ কে দেবনাথ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা,খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ।পরিদর্শনকালে সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম বলেন, শিশুদের কোভিড-১৯ সুরক্ষায় এই টিকাদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । শিশুদের টিকাদান নিশ্চিতে প্রতিদিন সিটি কর্পোরেশনের ২০ টি টিম কাজ করবে। তিনি আরও বলেন, সন্তানের সুরক্ষার কথা বিবেচনা করে প্রতিটি অভিভাবকদের এগিয়ে আসতে হবে। সুরক্ষা অ্যাপে সন্তানের রেজিস্ট্রেশন নিশ্চিত করে এ টিকা নিতে হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম