
শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি -ঃ খুলনার পাইকগাছাতে বিয়ের জন্য পালিয়ে আসা ছেলে ও মেয়েকে পাইকগাছা কোর্টের জনৈক আইনজীবীর অফিস কক্ষ থেকে আটক করেছেন আনসার সদস্যরা।২৪ আগস্ট বুধবার দুপুরে ইউএনও'র নির্দেশে খুলনার পাইকগাছা কোর্টের জনৈক আইনজীবীর চেম্বার থেকে বিয়ের জন্য পালিয়ে আসা ছেলে ও মেয়েকে আটক করেন আনসার সদস্যরা।
জানা যায়, পাইকগাছার ৩নং লতা ইউনিয়নের পুটিমারি গ্রামের মোঃ লিয়াকত গাজীর পুত্র মোঃ আলমগীর গাজী (২১) খুলনা সদরের টুটপাড়া থেকে একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের উদ্দেশ্যে পাইকগাছা কোর্টে নিয়ে আসেন। মেয়েটি নবম শ্রেণিতে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মমতাজ বেগম এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন, ওয়ার্ড লিডার চন্দন ব্যানার্জী এবং আনসার সদস্য রাকিব অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন।পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম মেয়েটিকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম