
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার ৬০০( ছরশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।
২০ আগস্ট (শনিবার) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সদরের সাতমাথা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সাতমাথ এলাকায় শেরপুর দুই ঘরের সামনে থেকে ৬০০( ছয়শত) পিস ইয়াবাট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন- বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া শহীদনগর এলাকার মোঃ আব্দুল কুদ্দুস শেখের ছেলে মোঃ ফরহাদ হোসেন(৩৫) এবং কামারগাড়ী এলাকার মোঃ মাসুম শেখের ছেলে মোঃ রিফাত শেখ(২৫)।
বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নিকট বিষয় জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফরহাদ ও রিফাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল রোববার তাদেরকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম