
গণকবি পথশিল্পী
কলামে ঃ নিজাম উদ্দীন
যেমন রাতজাগা পাখি নিশাচর
তেমন নিত্য রজনী বরাবর
ভাষা খুঁজি মোর হৃদয় অন্তর।
নাহি চাহি শুনতে পাঠকের মুখে
বলুক কবিতার পঙক্তি মনোমুগ্ধকর।
কবিতার পঙক্তি হবে ভাবাপন্ন ভাষা মধুর
হাঁটছি পথে ভাবছি মনে চলেছি সুদুর।
ধর্ম দিয়ে ধর্মের সংঘাত, বিবাদ বাধানো
এরা নয় কোন ধর্ম যাজক,এরা যাযাবর।
এক মাঠে খেলাধুলা একই পথে নিত্য চলা
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান একই শৃংখলে— বাঁধা প্রীতিলতা,সুশীল সমাজ মোদের।
একসাথে লেখাপড়া মিলেমিশে বসতি
বিভিন্ন হাতে তৈরি মিষ্টি মন্ডা খাবার
খেয়েছি বটে কখনো করিনি ধর্মের বিচার।
সংসার জীবনে কদর নাপিত মুচি কামাড়
এক সমাজে বসবাস হাসিখুশি ব্যাবহার।
বর্হিবিশ্বের ষড়যন্ত্রে মুসলিম ধংস ছোবলে ওরা মুসলিম ধর্ম করিতে চাহে নিঃশেষ।
কুচক্রী মহলের আয়োজনে পূজা মণ্ডপে
গোপনে কোরআন রেখে বাঁধায় বিদ্বেষ।
মানুষে মানুষের সাথে যে করে বিভাজন
মানুষ রূপে জন্ম স্বভাবে পশুর আচরণ।
ধরাধামে আসিয়াছি মনুষ্য রূপে
পেয়েছি মানুষের পবিত্র স্বভাব
কলংক রটবে একদিন ধরাধামে
যদি থাকে নৈতিক দায়িত্বের অভাব।
শোন বলি শোনরে আমার মন তুই শোন
থাকতে সময় মনুষ্য স্বভাব করো গঠন।
গুণীজনের পবিত্র বাণী সুমধুর বচন
মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম