
লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ১৮/৮/২০২২ ইং তারিখে অনুমান দুপুর ৩ ঘটিকার সময় আখাউড়া পৌর শহরের দেবগ্রাম আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতির বাড়িতে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে আব্দুল কাদির মোল্লার ছেলে সোহাগ মোল্লাকে ১৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয় নারীসহ ৫ জনকে৷ এসময় তাদের কাছ থেকে ১৮০০ পিস ইয়াবা জব্দ করেছে যৌথ বাহিনী। সোহাগ মোল্লার সহযোগী হিসেবে ৩ নারী এবং সোহাগ মোল্লার চাচাত ভাই মাদকের আরেক ব্যবসায়ী ও শাওনকে ও আটক করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক জনাব মিজানুর রহমান।
উল্লেখ্য যে, মাদকের গড ফাদার সোহাগ মোল্লাকে ধরার জন্য অনেক চেষ্টা করে আইনের খাঁচায় বন্দি করলো যৌথ বাহিনীর সমন্বয়ে গঠিত জেলা টাস্কফোর্স৷ এখানে তারা বিভিন্ন প্রকারের সোর্স নিয়োগ করে শেষ পর্যন্ত সফলতা অর্জন করেছেন।
উল্লেখ যে গত ২২ মে ২০২২ ইং তারিখে টাস্কফোর্স তার বাড়িতে অভিযান পরিচালনা করে সোহাগ মোল্লাকে না পেয়ে তার বাবা আখাউড়া পৌরসভার ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির মোল্লাকে ২২৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে৷ ১৭/৮/২০২২ ইং তারিখে আজ জামিনে মুক্ত হয়ে বাড়িতে এসেছেন।
আজ ১৮/৮/২০২২ ইং তারিখে ১৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হলো তার ছেলে সোহাগ মোল্লা। এ সময়ে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অং জ্যই মারমা, আখাউড়া থানার পুলিশের সদস্য গণ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম