
মিজানুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি, বগুড়া -ঃ বিয়ের দুই বছর পরেই মারা যান স্বামী। তার ছিল না কোনো সন্তানও। এরপর বাবার বাড়িতেই কাটছিল নিঃসঙ্গ জীবন। লোকের কটু কথাই ছিল তার নিত্যদিনের সঙ্গী। অবশেষে মুক্তি পেতে গোপনে গ্যাস ট্যাবলেট খেয়ে ঘুমান তিনি। পরে সন্ধ্যায় বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার চেষ্টা করছিল। এরমধ্যেই মারা যান বুলী।
ঘটনাটি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই গ্রামের। বুলী ওই গ্রামের আমিন চন্দ্র রায়ের মেয়ে।
স্থানীয়রা জানায়, বুলী বেঁচে থাকতে সুখের দেখা পাননি। বিয়ের বছর দুই বছর পরেই মারা যান স্বামী। এরপর থেকেই বাবার বাড়িতে থাকতেন তিনি। প্রতিদিনই তাকে বিভিন্ন ধরণের কটু কথা শুনতে হত। একদিকে বুলী বিধবা, অন্যদিকে নিঃসন্তান। সবমিলে অতিষ্ঠ হয়ে উঠেছিল তার জীবন। গ্রামের কিছু লোকজন তার সঙ্গে এমন ব্যবহার করতেন যে, সবকিছুর জন্য দায়ী যেন তিনি নিজেই।মানুষের বিবেক আজ নাই বললেই চলে,আল্লাহর উপর কারো হাত নাই, দুনিয়াতে যা কিছু হয় আল্লাহর হুকুমেই হয়, তা জানা সত্বেও গ্রামের কিছু অশিক্ষিত, সমাজের কীট, আবর্জনা, মানুষরুপী পশুদের কটুকথা সহ্য করতে না পেরে অবশেষে এ অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেন বুলী।
নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন বুলী। মঙ্গলবার বিকেলে গ্যাস ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরে সন্ধ্যায় বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার চেষ্টা করছিল। এরমধ্যেই মারা যান বুলী।
তিনি আরো বলেন, বুধবার সকালে বুলীর লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম