
এম মনিরুজ্জামান, পাবনা -ঃ সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র ৭৭ তম জন্মবার্ষিকী ও রোগ মুক্তি কামনা এবং দেশব্যাপী চলমান আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাবনার সুজানগরের ভবানীপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাজাহান আলী শেখের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক সার্জেন্ট আবুল কালাম, বিএনপি নেতা দুলাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশ্বাস, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্চিয়ার আব্দুল্লাহ,কাজী মনসুর আলী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রইচ উদ্দিন বিশ্বাস, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ বিশ্বাস প্রমুখ। দোয়া পরিচালনা করেন, মাওঃ শাজাহান আলী।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম