
মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার দুপুরে সাত দোকানীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পৌর এলাকার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়ামিন হোসেন মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান সূত্র জনায়, দাম বেশি রাখা, মূল্য তালিকা না টানানো, অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন কারণে দোকানীদেরকে জরিমানা করা হয়। এর মধ্যে আনন্দবাজারের চাল ব্যবসায়ি আব্দুর রহিমকে ৫০ হাজার, সঞ্জয়কে এক হাজার, মুদি দোকানী রঞ্জন পালকে দুই হাজার, নূর মিয়াকে দুই হাজার, সড়ক বাজারের অমৃত হোটেলকে ১০ হাজার, মহাদেবপট্টির মিষ্টি দোকানী সতীশ সাহাকে পাঁচ হাজার, নারায়ণ মোদককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম