
দেলোয়ার হোসেন, পটুয়াখালী প্রতিনিধি -ঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২২ উপলক্ষে পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহম্মেদের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও উন্নতমানের খাবার বিতরন করা হয়েছে।
দুপুর সাড়ে ১২টায় পৌরসভা কার্যালয়ে আয়োজিত দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয় পর্যায় শ্রেষ্ঠ ইমাম মুসলিমপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের। দোয়া অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর খন্দকার ফরহাদ জামান বাদল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, জেলা যুবলীগের সভাপতি এড. শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. সৈয়দ সোহেল, বিশিস্ট ব্যবসায়ী সমাজসেবক এড. হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর এস এম ফারুক মৃধা, কাউন্সিলর এস এম মতিন মাহমুদ জাহিদ সিকদার, মহিলা কাউন্সিলর ঝর্না সিকদার, পৌরসভার সহকারী প্রকৌশলী সোলায়মানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে সকালে পৌরসভা কম্পাউন্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং বঙ্গবন্ধুর মুড়্যালে পৃথক পুষ্পস্তাবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন মেয়র মহিউদ্দিন আহম্মেদসহ পৌরসভার কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম