
মোঃ আসাদুল ইসলাম, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি -ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে মারপিট, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে মানসিক ভারসাম্যহীন নারীসহ দুইজন আহত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটী গ্রামের প্রফেসরের বাজারে এ ঘটনা ঘটে। আহত দুই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সেই সাথে ভাঙচুরকৃত মালামাল বিভিন্ন যায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে।
জানা যায়, ওই গ্রামের মৃত আলম মিয়ার স্ত্রী ফাতেমা বেওয়া (৬০) ও প্রতিবেশি মৃত অছিম উদ্দিন সরকারের ছেলে স্বাধীন মিয়া (৫৫) গংদের সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই একপর্যায়ে সোমবার সকালে স্বাধীন গং ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে ফাতেমা বেওয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে ফাতেমা বেওয়ার মানসিক ভারসাম্যহীন মেয়ে শাপলা আক্তার (২৮) গুরুতর আহত হন।
এসময় ফাতেমা বেওয়ার ঘরে থাকা পনের হাজার টাকা, ধানের বস্তা ও কংক্রিটের খুঁটি লুট করে নিয়ে যায়। সেই সাথে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে ছড়িয়ে ছিটিয়ে দেয় স্বাধীন গং।
এদিকে, ফাতেমার পক্ষে কথা বলায় তার দেবর হোসেন আলীকে মারপিট শুরু করে স্বাধীন গং। তখন হোসেন আলী প্রাণ বাঁচাতে দৌড় দিয়ে প্রতিবেশি আবু বক্করের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে স্বাধীনের ছোট ভাই সুজন দলবল নিয়ে সেখানে গিয়ে হোসেন আলী কে বেধড়ক মারপিট করেন। তখন প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। হোসেন আলী ও শাপলা আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে ফাতেমা বেওয়া বলেন, 'মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে বাড়িতে ছিলাম। এসময় স্বাধীন ও সুজন গং অতর্কিত হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর করে। তখন ঘরে থাকা পনের হাজার টাকা, ধানের বস্তা ও কংক্রিটের খুঁটি লুট করে নিয়ে যায়।'
প্রত্যক্ষদর্শী শাহজামাল মিয়া বলেন, 'দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ সকালে স্বাধীন গং অতর্কিত হামলা চালায়। এতে দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।'
অভিযুক্ত স্বাধীন মিয়াকে না পেয়ে তার ছোটভাই সুজন মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আপনাদেরকে কেন বক্তব্য দেব? যা বলার আদালতে বলবো।'
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এবিষয়ে শুনেছি। তবে কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম