
তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উদযাপন করা হয়েছে।
জানা গেছে, ১৫ আগস্ট সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় সাংসদের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক আবুল বাসার সুজনের উদ্যোগে ও তানোর পৌর আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়। এসব কর্মসুচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, নিরবতা পালন, শোকরালী, আলোচনা সভা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ, জাতীয় চার নেতা ও দেশের সকল শহীদের আত্তার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ। এদিন তানোর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জাতীয় শোক দিবস ও শোকাবহ আগস্টের এসব কর্মসুচি পালন করা হয়। এসব কর্মসুচিতে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাসক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, আবুল বাসার সুজন, রামিল হাসান সুইট, কাউন্সিলর এন্তাজ আলী, মোস্তাফিজুর রহমান বাবু, ইকবাল মোল্লা ও শামিম আকতার প্রমুখ। এছাড়াও প্রত্যক ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের দীর্ঘায়ু এবং দেশ জাতীর মঙ্গল কামনায় আরো একবার বিশেষ দোয়া করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম