
শাহাদাত হোসেন, সাতক্ষীরা (কালিগঞ্জ) -ঃ কালিগঞ্জে পল্লীতে ছাগল চুরি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে কুখ্যাত চোর ও মাদক সেবি খায়রুল গাজী (২৬) পলাতক।
(গত ৮ আগস্ট সোমবার) আনুমানিক দুইটার দিকে উপজেলার নবীন নগর এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের মশরকাঠি গ্রামের মমরেজ গাজীর ছেলে।
মোটরসাইকেল চালক জানান আমি মোটরসাইকেল ভাড়া চালাই গত সোমবার খায়রুল মোটরসাইকেল ভাড়ায় নিয়ে গিয়েছিলাম নবীন নগর লুৎফার মেম্বারের বাড়ি ওইখানে আমাকে একটু দাঁড়াতে বলে সে বিলের মাঝখান থেকে একটি ছাগল ধরে নিয়ে আসে আমি শুনলাম ছাগল কার বললো আমার আত্মীয় ছাগল এই বলে মোটরসাইকেলে করে নিয়ে বিষ্ণুপুরে লাবিয়ে দিয়ে আমি চলে আসি পরে শুনলাম ও ওই ছাগল চুরি করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে কুখ্যাত চোর ও মাদক সেবী খায়রুল গাজী এর আগে অনেকবার ছাগল চুরি করে ধরা খেয়েছে।
ছাগলের মালিক কবিরের কাছে জানতে চাইলে সে প্রতিনিধিকে জানান প্রতিদিনের ন্যায় ছাগল ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেয় বিলে গত সোমবার খায়রুল গাজী বিল থেকে আমার ছাগল চুরি করে নিয়ে গেছে এর আগেও আমার দুটি ছাগল চুরি করেছে আমি মেম্বার আব্দুল গনিকে বিষয়টি জানিয়েছি চোর খায়রুল এখন ভয়ে পলাতক রয়েছে।
এই ব্যাপারে ইউপি সদস্য আব্দুল গনির কাছে জানতে চাইলে তিনি জানান ছাগলের মালিক কবির এ বিষয়ে আমাকে জানিয়েছে ছাগল চোর খায়রুল সে এখন পলাতক আছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম