
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ে ব্যাটারী চালিত ইজিবাইকের (অটো) ধাক্কায় রেহেনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরেই ইজিবাইকটি পালিয়ে যায়।
রোববার (১৪ আগস্ট) রাতে পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজার এলাকায় মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত রেহানা নামে ওই নারী পঞ্চগড়ের মিঠাপুকুর এলাকার ছলেমান আলীর স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক জানায়, বিকেলে বিয়াইয়ের অসুস্থ্যতার কথা শুনু মেয়ে জামাইর বাড়ি যায় রেহেনা বেগম।
রাতে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ব্যারিস্টার বাজার এলাকায় পায়ে হেটে মহাসড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক রেহেনাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম