
আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ভবানীপুর দাখিল মাদরাসায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। মাদরাসাটি গ্রামীণ জনপদের অধিবাসিদের ভবিষ্যৎ প্রজন্মের (ছেলে-মেয়ে) মধ্যে শিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে চলেছে। অথচ এখানো মাদরাসায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্থানীয়রা, মাদরাসায় আসবাবপত্র, কম্পিউটার ল্যাব, একাডেমিক ভবন, শহীদ মিনার ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, বিগত ১৯৮১ সালে কামারগাঁ ইউপির ভবানীপুর গ্রামে এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় ভবানীপুর দাখিল মাদরাসা প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ১৯৯৪ সালে একাডেমিক স্বীকৃতি ও একই বছরে এমপিভুক্ত করা হয়। মাদরাসায় শিক্ষক রয়েছেন ১৭ জন, কর্মচারী ২ জন ও শিক্ষার্থী রয়েছে প্রায় ২৫০ জন এবং এবার এস,এস,সি পরীক্ষা দিবেন ২০ জন। স্থানীয় সচেতন মহলের অভিমত, ভবানীপুর দাখিল
প্রতিষ্ঠার মাধ্যমে কামারগাঁ ইউপির প্রত্যন্ত পল্লী এলাকায় বাড়ির কাছে ছেলেমেয়েদের শিক্ষা গ্রহণের সুযোগ সৃস্টি হয়েছে। শহর বা গ্রাম বলে কোনো কথা নয় প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের
সদিচ্ছা থাকলে যে কোনো স্থানে সুন্দর পরিবেশে সৃষ্টি ও মানসম্মত শিক্ষা প্রদান করে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা যায় এই মাদরাসা তার উজ্জ্বল দৃষ্টান্ত। মাদরাসায় বিভিন্ন বিষয়ে বিতর্ক প্রতিযোগীতা, চিত্রাঙ্কন, খেলা-ধূলা ও বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করা হয় এতে একদিকে শিক্ষার্থীরা যেমন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ অন্যদিকে সৃজনশীল ও মননশীল হিসেবে গড়ে উঠছে। প্রতিষ্ঠানটির রয়েছে একদল দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। যারা মানসম্মত আধূনিক পাঠদানের মাধ্যমে পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন। এবিষয়ে মাদরাসা সুপার মাওঃ মতিউর রহমান বলেন, তারা আওয়ামী লীগ সরকারের কাছে কৃতজ্ঞ। আওয়ামী লীগ সরকার শিক্ষকদের যত সুযোগ-সুবিধা প্রদান ও সম্মানিত করছে কোনো সরকার তা করেনি। তিনি স্থানীয সাংসদের মাধ্যমে মাদরাসার উন্নয়নে সরকারের সহযোগীতা কামনা করেছেন। এবিষয়ে মাদরাসা কমিটির (এ্যাডহক) সভাপতি আব্দুর রহিম বলেন,তাদের মাদরাসায় অবকাঠামোসহ কিছু সমস্যা আছে, সেটা এমপি মহোদয়ের মাধ্যমে দুর করা হবে ইনশাল্লাহ্।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম