
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি -ঃ নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি দশতলা ভবনের ৭ তলা থেকে লিফটের অংশ দিয়ে পড়ে ঘটনাস্থলেই ফাহিম (১৪) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগস্ট) দুপুর সাড়ে বারটার দিকে আইয়ুব নগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা ধামাচাপা দিতে পুলিশকে না জানিয়ে নিহতের পিতাকে আর্থিক সহায়তার মিথ্যা আশ্বাস দিয়ে লাশ গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় ঠিকাদারের লোকজন। ভবনটিতে নিরাপত্তা নিশ্চিত না করেই কাজ করার অভিযোগ স্থানীয়দের।
নিহত ফাহিম কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার তারাচু গ্রামের মোঃ মনিরের ছেলে। সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাগলাবাড়ী এলাকার দুলাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
ভবনটির মালিক সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী আমিনুলসহ ১৮ জন। নির্মাণ কাজ করছেন ঠিকাদার মোঃ ইকবাল হোসনের মালিকানাধীন ইমন কন্ট্রাকশন প্রতিষ্ঠান। ঘটনার পর পুলিশকে না জানিয়ে নিহতের পিতাকে আর্থিক সহযোগীতার প্রলোভন দেখিয়ে লাশ নিজ বাড়ীতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চালায় ভবন মালিক ও ঠিকাদারের লোকজন। খবর পেয়ে থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক নিহতের ভাড়া বাড়ীতে গিয়ে এভাবে লাশ নিতে নিষেধ করেন। অনেক দেনদরবারের পর নিহতের পিতার কোন অভিযোগ নেই নিশ্চিত হওয়ার আইনী প্রক্রিয়া শেষ করে বিকেলে লাশ নিয়ে যাওয়া হয়।
ঠিকদার ইকবাল হোসেন বলেন, সিমেন্টসহ বিভিন্ন রাবিশ পরিস্কার করে লিফটের অংশ দিয়ে নিচে ফেলার সময় ফাহিম পা ফসকে নিচে পড়ে মারা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা হবে। তবে শ্রমিকের মৃত্যুতে ভবন মালিক কর্তৃপক্ষের অবহেলা আছে কিনা খতিয়ে দেখা হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম