
মোঃ শান্ত খান, বিশেষ প্রতিনিধি -ঃ সাভারের রাজাশনে সাকিনে পলু মার্কেট এলাকায় দোকানে হামলা করে নগদ অর্থ লুট পাট ও ব্যবসায়ীকে মারধর করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (৯ আগস্ট) ব্রকলিন ফ্যাশন নামক দোকানে কিশোর পেরেরা (৪৫) ও সত্য রোজারিও (৫০) সহ ১০/১২ জন মিলে হামলা চালিয়ে মারধর ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সাভার থানায় ভুক্তভোগী ব্যবসায়ী অসিম সরকার লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার (৯ আগষ্ট) সকাল ১১ টায় এ হামলা ও লুটপাটের ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয়রা।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায় , কিছুদিন আগে রাত আনুমানি ১ টার দিকে অসিম সরকার তার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে অভিযুক্ত কিশোর পেরেরা তার নিকট থেকে মদ্যপান করার জন্য এক হাজার টাকা দাবি করে। ভুক্তভোগী সেই টাকা না দেয়ায় তার কলার টেনে ধরে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে।
এর কিছুদিন পর আরেক অভিযুক্ত সত্য রোজারিও এই ঘটনার জের ধরে মুঠোফোনে ভুক্তভোগী ব্যবসায়ীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং আবারও প্রাণনাশের হুমকি দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এরই জের ধরে মঙ্গলবার সকালে তার ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তকারীরা। এসময় উক্ত ব্যবসায়ীকে মারধরসহ দোকানের মালামাল নষ্ট এবং ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ লুটপাট করে অভিযুক্তরা। এছাড়াও প্রাণনাশের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ১০/১২ জন ব্যক্তি ব্রকলিন ফ্যাশনে ঢুকে দোকানের মালিককে মারধর ও নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়। পরে চিৎকার চেচামেচি শুনে তারা দোকানের ভিতর ঢুকে দেখেন অসিম কুমারকে মারধর করে ও দোকানের জিনিসপত্র ভাংচুরসহ নগদ অর্থ লুট করে চলে গিয়েছে। এরপর তারা ব্যবসায়ী অসিম কুমারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সাকিনে পলু মার্কেটের আরেক ব্যবসায়ী বলেন, দিনে দুপুরে এরকম সন্ত্রাসী হামলায় সকলেই ভয়ের মধ্যে আছি। এই কিশোর গ্যাং সদস্যরা পুরো এলাকার মানুষদের আতংকের কারণ।
এই দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানাই।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই পাবেল জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। খুব দ্রুত এর ব্যবস্থা নেয়া হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম