
আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোরে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রায় দীর্ঘ নয় বছর পর মাইনুল ইসলাম স্বপনকে সভাপতি ও প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাদ পড়েছে বহুল আলোচিত সমালোচিত ও বির্তকিত বগী নেতৃত্ব গোলাম রাব্বানী ও আব্দুল্লাহ আল মামুন। এদিকে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর দিক-নির্দেশনায় নতুন কমিটির নেতৃত্বে দীর্ঘদিন পর আওয়ামী লীগের রাজনীতিতে রাতারাতি ঘটেছে নাটকীয় পরিবর্তন, ফিরে এসেছে ফের প্রাণচাঞ্চল্য। স্থানীয় সাংসদের আহবানে সাড়া দিয়ে তৃণমুলের নেতা ও কর্মী-সমর্থকগণ ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কর্মকান্ডে মনোনিবেশ করেছেন। আওয়ামী লীগের রাজনীতিতে এর মধ্য দিয়ে সাবেক সভাপতি ও সম্পাদকের অস্থিত্ব বিলীন হয়েছে। এছাড়াও সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না নতুন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দলের বিভিন্ন কর্মসুচিতে অংশগ্রহণ করেছেন, এতে ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে।
জানা গেছে, স্থানীয় সাংসদের আহবানে সাড়া দিয়ে অতীতের ভেদাভেদ ভুলে বহুধারায় বিভক্ত নেতাকর্মীরা, আগামিতে ঐক্যর প্রয়োজনীয়তা অনুধাবন করে দীর্ঘদিনের মান-অভিমান ও মতবিরোধ ভুলে একে-অপরকে কাছে টানছে, এতে তাদের মধ্য দীর্ঘদিনের বিরাজমান ক্ষোভ-অসন্তোষের বরফ গলতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্যে, চাওয়া-পাওয়া না পাওয়া ও মান-অভিমানসহ নানা কারণে যেসব নেতাকর্মীরা এতোদিন নিস্ক্রীয় ছিল, তারাও এমপির আহবানে সাড়া দিয়ে নতুন কমিটিকে সামনে রেখে নবউদ্দ্যেমে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। ফলে দীর্ঘদিন পর দলটির দলীয় কার্যালয় নেতা ও কর্মী-সমর্থকদের পদচারণা মুখর জমজমাট হয়ে উঠেছে।
অন্যদিকে তৃণমুলের দীর্ঘদিনের দাবি সদর ভিত্তিক নেতৃত্ব,সেটাও প্রদিপ সরকারকে দিয়ে পুরুণ হয়েছে।
এদিকে নতুন সম্পাদকের দায়িত্ব নেয়ার পর থেকে প্রদিপ সরকার নিয়মিত সকাল-সন্ধ্যা দলীয় কার্য়ালয়ে বসে বিভিন্ন এলাকার নেতা এবং কর্মী-সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করে ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য,নেতৃত্বে কারা এসেছে সেটা বিবেচ্য নয়, দীর্ঘদিন পর আওয়ামী লীগ বিতর্ক ও
কলঙ্কমুক্ত হয়েছে সেটাই বড় পাওয়া।
তারা বলেন, আমরা নতুন নেতৃত্ব নিয়ে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নিয়ে পথ চলতে চাই, যেখানে থাকবে না কোনো বেঈমান- বিশ্বাসঘাতক ও নব্য মোস্তাক। এদিকে তৃণমুলের দীর্ঘদিনের দাবি সদর ভিত্তিক নেতৃত্ব সেটা প্রদিপ সরকারকে দিয়ে পুরুণ হয়েছে। তারা এটাকে বড় অর্জন ও ইতিবাচক দিক হিসেবে দেখছেন।
এবিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার বলেন, তারা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয়। তিনি বলেন, তারা নবীন-প্রবীণ সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে চান।তিনি বলেন, আমাদের সবার লক্ষ্য একটাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর হাত শক্তিশালী করা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম