
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পবিত্র আশুরা উপলক্ষে দেশের একমাত্র চতুদের্শীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম একদিন বন্ধ থাকবে।
মঙ্গলবার (৯ আগস্ট) সকালে বাংলাবান্ধা আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক কুরদর-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার (৯ আগস্ট) সরকারি ছুটি থাকায় উভয় দেশের ব্যাবসায়ীদের সাথে কথা বলে একদিনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে আগামী বুধবার (১০ আগস্ট) সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় কার্যক্রম শুরু হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম