
কাউছার হোছাইন, লক্ষ্মীপুর প্রতিনিধি -ঃ লক্ষ্মীপুর জজ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের হামলার শিকার হয়েছেন একই পরিবারের বিচারপ্রার্থী ৪ জন।
পূর্ব শত্রুতার জের ধরে আইনজীবী সৈয়দ ফখরুল আলম নাহিদসহ তার ৮-১০ জন সহকর্মী সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে হামলা চালান জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ সময় ভিডিও করতে গেলে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন আইনজীবী আরীফুন নবী চৌধুরী রাসেল।
সাংবাদিক আনিছ কবির বলেন,খবর পেয়ে পেশাগত কাজে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আইনজীবি নাহিদ ও তার সহকর্মী রাসেল আমার উপর চড়াও হয়। এছাড়া আমাকে দেখে নেবে বলে শাসিয়ে দেয়।
আহতরা হলেন, মোহাম্মদ উল্লাহ (৬০), তার স্ত্রী আফরোজা বেগম (৫০), মেয়ে মাহিয়া আক্তার (২২) ও ছেলে আব্বাস হোসেন (২৮)। তারা রামগতি উপজেলার পশ্চিম চর কলাকোপা গ্রামের বাসিন্দা। পরে কোর্ট পুলিশ তাদেরকে উদ্ধার করে এজলাসে নিয়ে যান।
আহতরা জানায়, আইনজীবী নাহিদদের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। নাহিদদের করা একটি মামলায় ঘটনার সময় তারা আদালতে হাজিরা দিতে আসেন। নাহিদ আগে থেকেই হামলার প্রস্তুতি নিয়ে রেখেছিলো। পূর্বপরিকল্পিতভাবে নাহিদের পক্ষের আইনজীবীরা তাদের ওপর হামলা করেছে।
এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী ফখরুল আলম নাহিদ বলেন, আমি কিছুই জানি না।
লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি নুরুল হুদা পাটওয়ার বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।
গত ১১ জুন সন্ধ্যায় চর কলাকোপা গ্রামে জমি সক্রান্ত বিরোধের সালিশি বৈঠকে প্রতিপক্ষের লোকজন আইনজীবী নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে ওই ঘটনায় তিনি মামলা দায়ের করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম