
মইনুল ভূইয়া, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সিএনজি চালিত অটো রিকশা যোগে পাচারকালে ৪০ কেজি গাঁজা সহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার মধ্যরাতে তাদের উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার জালালপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে রিপন মিয়া (২১) ও সাতগাঁও গ্রামের আবু লালের ছেলে দুলাল (৪৫)।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি যোগে মাদক পাচারকালে দুইজনকে আটক করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম