
মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল -ঃ বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিসুর রহমান খানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে প্রধান শিক্ষকরা মানববন্ধন করেছে।
রবিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বাকেরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিয়ার সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কাকরধা একেএম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক, আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান মহারাজ, রহমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ বেবী বেগম, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দাস দোলন, সুমতি বালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা শ্রাবণী সোমাদ্দার, কালিগঞ্জ ছোফরোননেছা বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, দুধলমৌ আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুর মোর্শেদ, কলসকাঠী বিএম একাডেমির প্রধান শিক্ষক দীপক কুমার পাল, দুধলমৌ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দীন বিশ্বাস, কলসকাঠী বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলী, খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, দক্ষিণ কাজলাকাঠী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চরমদ্দি ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, কেসিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শিহাব উদ্দিন মিয়া, নলুয়া আফালকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার পাল প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। আর সেই শিক্ষকদের নিয়ে যদি কোন ষড়যন্ত্র হয় সেটা কোনভাবেই মেনে নেয়া যায় না। বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিসুর রহমান খান দীর্ঘদিন ধরে সুনামের সহিত শিক্ষকতা করছেন। তিনি ওই বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই একটি কুচক্রীমহল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হতে ব্যর্থ হয়ে তার ভাবমূর্তি নষ্ট করে তাকে বিদ্যালয় থেকে বিতাড়িত করার ষড়যন্ত্রে মেতে ওঠেছে। তারই ধারাবাহিকতায় ওই মহলটি গত ৩ আগস্ট ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর একজন ছাত্রীকে ভুল বুঝিয়ে প্রধান শিক্ষক মোঃ ইদ্রিসুর রহমান খানের বিরুদ্ধে শ্লীলতাহানীর কাল্পনিক নাটক সাজিয়ে থানায় একটি লিখিত অভিযোগ জমা দেয়। এমনকি তারা বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদেরকে ভুল বুজিয়ে ভাড়াটে লোকজন দিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নাটকীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ করিয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান শিক্ষকরা বলেন, বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিসুর রহমান খান কোন ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনা ঘটায়নি। গত ৬ আগস্ট শনিবার বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস ঘটনাস্থল পরিদর্শনে এসে ওই ঘটনার কোনো সত্যতাই পাননি। তারপরেও ওই মহলটি সেই ছাত্রীকে ভুল বুঝিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একের পর একের ষড়যন্ত্র করে চলেছে।
মানববন্ধনে উপস্থিত উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা মোঃ ইদ্রিসুর রহমান খানের বিরুদ্ধে ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ষড়যন্ত্র করে কোন শিক্ষককে দাবিয়ে রাখা যাবে না। তারপরেও যদি ষড়যন্ত্র করে প্রধান শিক্ষক মোঃ ইদ্রিসুর রহমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তারা উপজেলার সকল বিদ্যালয়ের ক্লাস বর্জনসহ কঠোর আন্দোলনের হুমকি দেয়।
পরিশেষে শিক্ষককে নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সঠিক তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষক মোঃ ইদ্রিসুর রহমান খানকে ষড়যন্ত্র ও হয়রানীর হাত থেকে তাকে রক্ষা করার দাবি জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম