
সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি -ঃ নোয়াখালী জেলায় ফোরলেন সড়ক নির্মাণ কার্যক্রমের ধীরগতিতে খানাখন্দে ভরা চলাচল অনুপযোগী প্রধান সড়কে জনদুর্ভোগ কমাতে এগিয়ে এলো নোয়াখালী জেলার ট্রাফিক পুলিশ বিভাগ।

ভারী যানবাহন চলাচলের কারণে সোনাপুর থেকে শুরু করে মাইজদী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা প্রবন এসব স্থানে জনদুর্ভোগ যখন চরমে কর্তৃপক্ষ উদাসীন থাকলেও এগিয়ে এসেছেন নোয়াখালী জেলা ট্রাফিক পুলিশ বিভাগ।
টিআই প্রশাসন সিরাজ উদ দৌলা এর নেতৃত্বে সড়কে সৃষ্ট বিপদজনক গর্ত গুলোকে ইটের খোয়া, বালি ও রাবিশ দিয়ে সহস্তে ভরাট করতে দেখা গেছে নোয়াখালী ট্রাফিক পুলিশ বিভাগের সদস্যদের।

নিজস্ব দায়িত্বের বাইরে গিয়েও টিআই প্রশাসনের জনবান্ধব এমন উদ্যোগ দৃষ্টিনন্দনীয়। এ সময় সড়কের অবস্থানরত পথচারীরা ট্রাফিক পুলিশের এমন কার্যক্রমকে স্বাগত জানান।পথচারীরা বলেন যাদের কাজ করার দায়িত্ব তারা করেনা, তাদের কাজ করে পুলিশের লোকেরা।
সদ্য যোগদান করা ট্রাফিক পরিদর্শক সিরাজ উদ দৌলা বলেন শহরের প্রধান সড়কে চোখের সামনে এ ধরনের বিপদজনক পরিস্থিতি মানতে পারলাম না বলে সাময়িকভাবে তা সমাধানের উদ্যোগ নিলাম। আগামীদিনেও আমাদের মান্যবর সুযোগ্য পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে নোয়াখালী ট্রাফিক পুলিশ বিভাগ যানজট নিয়ন্ত্রণে ও সড়কে শৃঙ্খলা রক্ষায় এবং জনবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত থাকবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম