
লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ডাকাত দলের সদস্য ০১জন এবংবিজ্ঞ আদালতে ওয়ারেন্টভুক্ত আসামী সহ মোট গ্রেফতার ০৩ জন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলাম, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সঞ্জয় সরকার এর সার্বিক সহযোগিতায় আখাউড়া থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযান- ০১
আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মো: জাকির হোসেন সঙ্গীয় এএসআই (নিরস্ত্র) আজিজুর রহমান দ্বয়ের নেতৃত্বে একটি টিম আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ রেলস্টেশন সংলগ্ন এলাকা হইতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া মামলা নং- ০৭(০৮)২২ এর অন্যতম ডাকাত দলের সদস্য মো: রমজান মিয়াকে গ্রেফতার করা হয়েছে, তার পিতা- মৃত হামিদ মিয়া, সাং- রাধানগর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা, ০৩টি ডাকাতির প্রস্তুতি, ০১টি অস্ত্র আইন সহ মোট ০৯টি মামলা রয়েছে।
অভিযান- ০২
আখাউড়া থানার এএসআই (নিরস্ত্র) মো: আলমগীর হোসেন এর নেতৃত্বে একটি টিম আখাউড়া থানাধীন মোগড়া ইউপিস্থ জাঙ্গাল আসামীর বাড়ি অভিযান পরিচালনা করিয়া জিআর- ৩০৪/২২ (মাদক) এর বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মো: জুরু মিয়াকে গ্রেফতার করা হয়েছে, তার পিতা- মৃত জিলন মিয়া, সাং- জাঙ্গাল, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
অভিযান- ০৩
আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মো: নিয়ামুল হুসাইন এর নেতৃত্বে একটি টিম আখাউড়া থানাধীন মোগড়া ইউপিস্থ সেনারবাদী আসামীর বাড়ি অভিযান পরিচালনা করিয়া আখাউড়া থানার মামলা নং- ০৯(০৮)২২ এর মাদক মামলার পলাতক আসামী মোরশেদ মিয়া (২৮),কে গ্রেফতার করা হয়েছে, তার পিতা- জাহার মিয়া, সাং- সেনারবাদী, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
অদ্যই উপরোক্ত গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম