
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ ৫ আগষ্ট ২০২২ শুক্রবার বিকেল ৫ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরের নিজস্ব কার্যালয়ে অভিযাত্রিকের ২২৪৭ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি সাহিত্যকর্মী রানা মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আসরের শুরুতেই সেচ্ছাসেবী সংগঠন এসো স্বপ্নকে ২০০ শত গাছের চারা বিতরণ করেন অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ।

আসরে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাসরিন সুলতানা রেখা, লুৎফর রহমান, কবিতা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, সাঈদ সাহেদুল ইসলাম, সালমা সেতারা, তাপস মাহমুদ, গান পরিবেশন করেন ফরহান শাহীল লিয়ন, মাসুম , রায়হান আহমেদ রিমন, কবি রিয়াজুল হক সাগর, জাহিদ হোসেন, শাহনেওয়াজ, শরীফ সমুন, কবিও সংগঠক নাছরিন নাজ, শাহজাহান আলী মিলন, সংগীত পরিবেশন করেন সাইফুল ইসলাম, প্রিতমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
আসর সঞ্চালনা করেন কবি মাসুম মোরশেদ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম