
নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি -ঃ নওগাঁর সাপাহারে অবৈধ ভাবে গুদামে রাসায়নিক সার মজুদ রাখার অপরাধে ৫ বিসিআইসি ডিলার সহ ৭ প্রতিষ্ঠান কে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন।
বুধবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরে বাজারের বিভিন্ন সার ডিলার ও খুচরা সার বিক্রেতার দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট। এসময় অবৈধভাবে রাসায়নিক সার মজুদের অপরাধে ৫ বিসিআইসি সার ডিলার ও ২টি খুচরা সার ব্যাবসায়ী সহ মোট ৭ টি প্রতিষ্ঠানকে পৃথক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ বিধান অনুযায়ী মোট ৯৫ হাজর টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে অংশ নেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম