
রাজশাহী প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দার ভারশোঁ ইউনিয়নের (ইউপি) ভাঁরশো-চৌবাড়িয়া রাস্তা সংস্কার ও নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিডিউল উপেক্ষা করে নিম্নমাণের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার ও মঙ্গলবার থেমে থেমে ছিটেফোঁটা বৃষ্টির মধ্যে রাস্তার (কন্ট্রাকশন) ঢালায় করা হয়েছে। তারা বলেন, ১০ মিলি রড দেবার কথা থাকলেও ১০ ও ৮ মিলি রড ব্যবহার,পাথরের পরিমাণ কম ও বালির পরিমান বেশীসহ নানা অনিয়ম করা হচ্ছে। সরেজমিন অনুসন্ধান করা হলেই অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে তারা জানান।
জানা গেছে, মান্দার ভারশোঁ ইউপি মোড় থেকে চৌবাড়িয়াহাট কড়ইতলা পর্যন্ত প্রায় ৩ দশমিক ৯৫০ কিলোমিটার রাস্তা সংস্কার ও নির্মাণের বিপরীতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা এর মধ্যে ২৬৫ মিটার নতুন রাস্তা (কন্ট্রাকশন) নির্মাণের কথা বলা হয়েছে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। ঠিকাদারী কার্যাদেশ পেয়েছেন নওগাঁ জেলার মেসার্স সোহেল এন্টারপ্রাইজ।
এদিকে ২ জুলাই মঙ্গলবার সরেজমিন কথা হয় মান্দা উপজেলা এলজিইডি'র কার্যসহকারি আজাদ আলীর সঙ্গে তিনি বলেন, কাজের সিডিউল তার কাছে নাই, তিনি কোনো তথ্যই দিতে পারবেন না, কারণ এবিষয়ে তিনি কিছুই জানেন না, অফিস তাকে কাজ দেখার জন্য থাকতে বলেছে তিনি কাজ দেখছেন কাজের মান শতভাগ ঠিক আছে। এবিষয়ে এলজিইডির এসও রায়হান জানান, শতভাগ কাজ হচ্ছে কোন অনিয়ম হয় নাই। পানি কাদার মধ্যে বালু দিয়ে ভরাট করা যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, কাঁদা পানির জন্য তো কাজ বন্ধ থাকবে না। এবিষয়ে একাদিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উপজেলা এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান ও ঠিকাদার সোহেল এর কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম