
এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি -ঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পরিমাপে কারচুপির মাধ্যমে ভোক্তাদের প্রতিশ্রুত পরিমাপ অপেক্ষা কম দেওয়ার অপরাধে এস রাফা ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩ আগস্ট) উপজেলার পৌর সদর শ্রীরামদী আলুর স্টোর বাজারে অবস্থিত ফিলিং স্টেশনটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এ অভিযান পরিচালনা করেন।
এ সময় এস রাফা ফিলিং স্টেশনে পেট্রল, অকটেন এবং ডিজেল পরিমাপ করা হয়। পরিমাপে প্রতি পাঁচ লিটার পেট্রলে ১৩০ এমএল, অকটেনে ১২০ এমএল এবং ডিজেলে ১৫০ এমএল কম পাওয়া যায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বিষয়টি নিশ্চিত করে জানান, পরিমাপে কারচুপির মাধ্যমে ভোক্তাদের ফিলিং স্টেশনটিতে পেট্রল, অকটেন ও ডিজেল কম দেওয়া হচ্ছে।
প্রতিশ্রুত পরিমাপ অপেক্ষা কম পরিমাপে পেট্রল, অকটেন ও ডিজেল সরবরাহ করার মাধ্যমে পরিমাপে কারচুপির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এস রাফা ফিলিং স্টেশনকে এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম