
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ ঢাকঢোক, সাজসজ্জা পরিবেশে দীর্ঘ সাড়ে ৪ বছর আগে বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সম্মেলন হলেও অজ্ঞাত কারণে আজও কমিটি ঘোষনা করা হয়নি। ফলে দলীয় কর্মকান্ডের মূল চালিকা শক্তি ছাত্রলীগের তৃনমূল নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। মাঠ পর্যায়ে অনেক ছাত্রলীগ কর্মীরা যোগ্য হওয়া সত্বেও পদ-পদবী না থাকায় দায়সারা ভাবে ছাত্রলীগ নাম ধারন করে দলীয় কর্মকা- চলছে। এতে করে ঝিমিয়ে পড়েছে আদমদীঘি উপজেলা ছাত্রলীগের কার্যক্রম। অভিভাবকহীন হয়ে পড়েছে তৃনমূলের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩ এপ্রিল আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সম্মেলনে সুমিনুল ইসলাম সুমনকে সভাপতি ও তৌফিকুর রহমান সোহাগকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।সম্মেলনের কিছু দিন পর পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করে চলতে থাকে উপজেলা ছাত্রলীগের কার্যক্রম। এরপর ২০১৭ সালের ৬ নভেম্বর ব্যাপক ঢাকঢোল পিটিয়ে তৎসময়ের বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ বিষয়ক সম্পাদক জহির আহম্মেদ খানকে প্রধান অতিথি করে উপজেলা অডিটরিয়াম হলরুমে আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সুমন-সোহাগ কমিটি বিলপ্তি ঘোষনা করা হয়।
সম্মেলনের দ্বীতিয় অধিবেশনে ওই সম্মেলনে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত কিংবা মনোনিত না করেই সম্মেলন শেষ করা হয়। এদিকে দীর্ঘ সাড়ে ৪ বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আদমদীঘি উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়নি। ফলে অভিভাবকহীন হয়ে চলছে ছাত্রলীগের কার্যক্রম। এতে করে তৃনমূল নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ।
আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুমিনুল ইসলাম সুমন বলেন, সম্মেলন করার ব্যাপারে জেলা পর্যায়ের নেতা-কর্মীদের সাথে অনেক চেষ্টা করা হয়েছে। সাংগঠনিক কারণে পরবর্তীতে আর সম্মেলন হয়নি। তিনি জেলা নেতৃবৃর্ন্দের সু-দৃষ্টি কামনা করে অবিলম্বে আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সম্মেলন করার দাবী জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম