
লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ২ কেজি মাদক জাতীয় গাঁজা, ১০ বোতল স্কাফ সিরাপ সহ গ্রেফতার ২ এবং অন্যান্য মামলার পলাতক আসামী ও ওয়ারেন্টভুক্ত আসামী সহ মোট গ্রেফতার ৮
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলাম, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযান ০১
অভিযানকালে আখাউড়া থানার এএসআই মো: আজিজুর রহমান এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করাকালীন সময় দেবগ্রাম আসামী রুবি বেগমের ভাড়া ঘরের রান্না ঘর তল্লাশী করিয়া ২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ০১। রুবি বেগম (৫০), স্বামী- হাজিল মিয়া, সাং- দেবগ্রাম (মাষ্টারপাড়া, রহমত আলীর বাড়ির ভাড়াটিয়া) রুবি কে গ্রেফতার করা হয়।
অভিযান- ০২
আখাউড়া থানার এসআই মোবারক আলম এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করাকালীন সময় শিবনগর আসামী আবুল হোসেনের বাড়ির লাকড়ির ঘর তল্লাশী করে ১০ বোতল স্কাফ সিরাপ সহ মাদক ব্যবসায়ী ০১। হান্নান মিয়া (৫০), পিতা- মৃত তাহের মিয়া প্রকাশ তাহার মিয়া, মাতা- মৃত সুফিয়া খাতুন, সাং- শিবনগর (হান্নান এর বাড়ি), থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে মাদক সহ অন্যান্য ধারায় মোট ০৬টি মামলা রয়েছে। যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
অভিযান- ০৩
আখাউড়া থানার মামলা নং- ০২(০৮)২২ এর তদন্তকারী অফিসার এসআই নুপুর কুমার দাস এর নেতৃত্বে একটি চৌকস টিম আজমপুর এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামী ০১। মো: সোহেল মিয়া (৩২), পিতা- মো: রমজান মিয়া, সাং- করোয়াতলী, ০২। মো: বিপ্লব মিয়া (২০), পিতা- সহিদ মিয়া, সাং- করোয়াতলী, ০৩। মো: বিজয় মিয়া, পিতা- সহিদ মিয়া, সাং- করোয়াতলী, ০৪। মোছা: পুতুল বেগম, পিতা- মো: রমজান মিয়া, সাং- করোয়াতলী, সর্ব থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া সকল কে গ্রেফতার করা হয়। উক্ত আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ০১নং আসামীর বিরুদ্ধে অন্যান্য ধারায় ০২টি মামলা পাওয়া যায়। যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
অভিযান- ০৪
আখাউড়া থানা পুলিশের একটি বিশেষ টিমের অভিযান পরিচালনাকালে এসআই মো: কামরুজ্জামানের নেতৃত্বে জিআর- ৪৭০/২০ (মাদক) এর পলাতক আসামী মো: মেহেদী হাসান প্রকাশ হৃদয় (২২), পিতা- মো: আবু হানিফ, সাং- তুলাই শিমুল, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং এসআই নিয়ামুল হুসাইন এবং এসআই জাহিদুল ইসলাম এর সহযোগিতায় সিআর ১৬১/২২ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী দেওয়ান মোফাক্কীরুল হক, পিতা- দেওয়ান আনোয়ারুল হক, সাং- দূর্গাপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়।
ওসি তদন্ত সঞ্জয় কুমার সরকার জানান, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন। এবং এ বিশেষ অভিযান অব্যাহত আছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম