
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নব-নিযুক্ত রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় করে তিনি অংশীজনদের কাছে রংপুর বিভাগের নানা সমস্যা,সম্ভাবনা ও করনীয় নিয়ে আলোচনা করেন। এ সময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, নব-নিযুক্ত পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. ছাফিয়া খানমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতায় রংপুর বিভাগের উন্নয়নে তিনি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম