
আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোর উপজেলা উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, আদর্শিক ও তরুণ নেতৃত্ব প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার বলেছেন, আগামি সাধারণ নির্বাচন আমাদের তথা আওয়ামী লীগের জন্য অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ন হতে হলে সবার আগে আমাদের মতানৈক্য পরিহার করে মতৈক্য পৌঁচ্ছাতে হবে।তিনি বলেন, একটি পরিবারে একাধিক সদস্য থাকলে নানা কারণে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে, আবার পরিবারের ভালোর জন্য সকলকে মতৈক্য পৌঁছাতে হয়। তিনি বলেন, ঠিক তেমনই আওয়ামী লীগ একটি পরিবার আমরা সেই পরিবারের সদস্য, আমাদের মাঝেও মতপার্থক্য থাকতে পারে, তবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সেই মতপার্থক্য পরিহার করে মতৈক্য প্রতিষ্ঠার বিকল্প নাই। তিনি বলেন, আমরা সকলে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার দল করি, আমাদের টার্গেট একটা নৌকার বিজয় নিশ্চিত করা। তিনি বলেন, আমাদের বিশ্বাস আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগে কোনো বিভাজন থাকবে না, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করবো, তার মনোনিত নেতৃত্বের সঙ্গে থেকে কাঁধে-কাঁধ মিলিয়ে চলবো এটাই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা।তিনি বলেন, তৃণমুলের নেতা ও কর্মী-সমর্থকরাই আওয়ামী লীগের প্রাণ, তারা কখানোই কোনো লোভ-লালসায় পড়ে নৌকার বিপরীতে যায় না। তিনি বলেন, যে নৌকা পাবে তার জন্যই কাজ করবো এমন ভুয়া স্লোগানে কেউ কান দিবেন না, কারণ দেশ পরিচালনায় আওয়ামী লীগ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যেমন কোনো বিকল্প নাই, তেমনি রাজশাহী-১ আসনে আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপির কোনো বিকল্প নাই, তিনি
আগামি নির্বাচনেও এখানে নৌকার কান্ডারি এটা নিশ্চিত এটা নিয়ে কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ নাই। তিনি বলেন, ফারুক চৌধুরী এমপিকে আবারো কিভাবে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত করবো সেই লক্ষ্যে ও পরিকল্পনা নিয়ে এখন থেকেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রস্ত্ততি নিতে হবে, আর এজন্য এখন থেকেই যে যেখানে যে অবস্থাতেই আছেন সেখান থেকে সে অবস্থান থেকে আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে। তিনি বলেন, আমাদের বিশ্বাস আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের সঠিক চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে পারলে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ্। তিনি আগামিতে সকলকে আওয়ামী লীগের ছায়াতলে আশার আহবান জানিয়ে বলেন, আমরা আমাদের অভিভাবক প্রাণপ্রিয় নেতা এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নিয়ে এগিয়ে যেতে চাই।তানোরের কলমা ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোকাবহ ১৫ আগস্ট উদযাপনের প্রস্ত্ততি সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। জানা গেছে, ২ আগস্ট মঙ্গলবার উপজেলার কলমা ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোকাবহ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষ্যে দরগাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রস্ত্ততি সভা আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, কলমা ইউপি আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান, নুরুল ইসলাম, প্রভাষক মুন্সেফ আলী, প্রভাষক পঙ্কজ কুমার হালদার ও তানভির রেজা প্রমুখ। এছাড়াও সভায় ইউপির নয় ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম