
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ ৩১ জুলাই সংবাদ প্রকাশের পর‘বেইলি ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সোমবার দুপুর থেকে সেতুর সংস্কার কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বগুড়ার আদমদীঘিতে কদমা মৎস্য খামারের নিকট ঐতিহাসিক রক্তদহ বিলের উপড় নির্মিত বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় বড় যানবাহন চলাচল বন্ধ এবং ছোট যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছিল।
এরই প্রেক্ষিতে সংবাদ প্রকাশ হলে বিষয়টি সংশ্লীষ্ট বিভাগের নজরে আসে। এরপর সোমবার দুপুর থেকেই বেইলি সেতুর সংস্কার কাজ শুরু হয়।
সংস্কার কাজে দায়িত্বরত হেড মিস্ত্রি আবদুস সাত্তার বলেন, বেলা ১১টায় জনবল নিয়ে ব্রিজটি সংস্কার শুরু করে সন্ধ্যায় কাজ শেষ হয়। এখন থেকে আবার আগের মতো বড়-ছোট সকল ধরনের যানবাহন চলাচল করতে পারবে বলে আশা করা যাচ্ছে।
উপজেলার দমদমা গ্রামের অটোরিকশা চালক রফিকুল ইসলাম চাঁন জানান, পৌর শহর ও জংশন থাকায় উপজেলার সান্তাহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কিন্তু এই ব্রিজ দিয়ে বড় যান চলাচল বন্ধ তো রয়েছেই আর আমার মতো ছোট যানবাহনের চালকরা জীবিকার ত্যাগিদে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। সংস্কার কাজ শুরু হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।
সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি জানান, ব্রিজটি নির্মানের পর থেকে বিলপাড়ের কদমা, করজবাড়ি, রামপুরা ও ময়ূর কাশিমালাসহ ৮-১০ গ্রামের মানুষের জীবনযত্রার চিত্র বদলে যায়। এখানে বেইলী ব্রীজের পরিবর্তে দ্রুত ঢালাই ব্রীজ নির্মাণ করা প্রয়োজন বলে মনে করি।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ বিভাগীয় প্রকৌশলী আমানুল্লাহ আমান জানান, পত্রিকায় সংবাদ প্রকাশের পর সেতুর পরিস্থিতির বিষয়ে আমরা অবগত হয়ে সংস্কার কাজ শুরু করি। শুধু তাই নয়, এনিয়ে আমারা মন্ত্রনালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিলাম। সে অনুযায়ী অনুমোদনও হয়েছে। এই সেতুটির পরিবর্তে এখানে ঢালাই সেতু নির্মান করা হবে। এখন দরপত্র আহ্বান করে ঠিকাদারের মাধ্যমে বেইলী ব্রিজের স্থলে শিগগিরই ঢালাই সেতু নির্মাণ করা হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম