
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড় জেলাপরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করেন। মুক্তা বলেন- “পৃথিবীর ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড ১৫ আগস্ট আমরা মাসব্যাপী কর্মসূচিতে প্রতিদিন একজন কে বিশেষ ভাবে স্মরণ করে আমরা দিবস পালন করবো।

আজ সোমবার (১ আগস্ট) শোকাবহ আগস্টের প্রথমদিন বিশেষ করে স্মরণ করছি বঙ্গবন্ধু’র কনিষ্ঠপুত্র শেখ রাসেল কে। পর্যায়ক্রমে মাসব্যাপী ১৫ আগস্টেরে সকল শহিদদের একেক দিনে বিশেষ ভাবে স্মরণ করে দিবস পালন করা হবে। এরমধ্যে আছে মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ ু প্রার্থনা, রক্তদান কর্মসূচি, বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠান।”
শোকাবহ আগস্টের প্রথম দিন পঞ্চগড় সদর উপজেলা ধাক্কামারা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে শেখ রাসেল স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধাক্কামারা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি নূরল ইসলাম মাস্টার, প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ইউপি সদস্য মহসেনা বেগম সহ স্থানীয় নেতৃবৃন্দ। শেখ রাসেল স্মরণ সভা ও দোয়া মহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগ সহ সভাপতি নাঈমুজ্জামান মুক্তা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম