
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি -ঃ দিনাজপুরের জেলার বিরামপুর থানায় কর্মরত এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দুই উপ-পরিদর্শক (এসআই) এবং দুই পুলিশ সদস্যকগণকে বদলি ও প্রদোন্নতি জনিত কারণে বিরামপুর থানার উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ৯ টার দিকে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এই সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় থানায় কর্মরত, প্রদোন্নতি এবং বদলি হওয়া সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উপ-পরিদর্শক (এসআই) এবং পুলিশ সদস্যগণ সকলেই বিরামপুর থানায় দায়িত্বে থাকাকালীন তাদের কিছু স্মৃতি বিজড়িত ঘটনা তুলে ধরে আবেগ ভুত হয়ে বক্তব্য প্রদান করেন।

বদলি ও প্রদোন্নতি জনিত অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সুমন কুমার মহন্তের সভাপতিত্বে এবং সাব-ইন্সেপ্টর এরশাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান, সহ-সভাপতি এসএম মাসুদ রানা, উপ-পরিদর্শক নুর আলম সিদ্দিক, আনিছুর রহমান,পুলিশ সদস্য নুরুজ্জামান এবং রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় উপ-পরিদর্শক (এসআই) দ্বয় হরিদাস বর্মন,মামুনুর রশিদ,শাহিন শেখ, বাবুল হোসেন, শামীম রেজা, সহকারী উপ-পরিদর্শক আব্দুল খালেক, মঞ্জুর হোসেন,আ: ওহাব, পুলিশ সদস্যগণ, থানার স্টাফ, সাংবাদিকবৃন্দ সহ আরো অনেক উপস্থিত ছিলেন।
বদলি ও প্রদোন্নতি পাওয়া উক্ত পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ এমন সম্মাননা স্মারক পেয়ে আনন্দিত এবং বিরামপুর থানার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম