
আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোরে আগামি ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্ত্ততি সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ১ আগস্ট সোমবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এছাড়াও ৭টি ইউনিয়ন (ইউপি) ও ২টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন। এদিকে একইদিন এর আগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্ততিসভা আয়োজন ও উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি-সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও মুন্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রী কলেজ অধ্যক্ষ জয়নুল আবেদিন, সম্পাদক ও তানোর মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মুন্সেফ আলী, কৃষ্ণপুর মহিলা কলেজ অধ্যক্ষ আতাউর রহমান, তালন্দ লোলিত মোহন ডিগ্রী কলেজ অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার, সরনজাই কলেজ অধ্যক্ষ ইমারত আলী, মুন্ডুমালা মহিলা কলেজ অধ্যক্ষ শহীদুল হক, মাদারিপুর আইডিয়াল কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)আফজাল হোসেন,কচুয়া আইডিয়াল কলেজ অধ্যক্ষ ফুলমোহাম্মদ, বিল্লী অ্যান্ড কলেজ অধ্যক্ষ জামিলুর রহমান, তানোর পৌরসভা কারিগরি কলেজ অধ্যক্ষ অসিম কুমার সরকার, প্রভাষক পঙ্কজ হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান এবং সম্পাদক ও আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন, কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি রামিল হাসান সুইট ও তানভির রেজা প্রমুখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম