
মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার নন্দীগ্রামে পাথার ভর্তি ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।
৩১ জুলাই ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ বগুড়া- নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার সেলিনা ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় ঢাকা-মেট্রো-ট-২৫-২৯১৯ নম্বরের একটি পাথর বোঝাই ট্রাক তল্লাশি করে ৫০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-ট্রাকের ড্রাইভর পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চকমিরকামারী গ্রামের মোঃইব্রাহীম প্রামাণিকের ছেলে মোঃ তুহিন আলম(২৫) ও হেলপার দাশ্তরিয়া এলাকার মোঃ হাসেম আলীর ছেলে মোঃ হাসিবুল ইসলাম(২৩)।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, ট্রাক চালন তুহিন ও হেলপার হাসিবুলকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে থামায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু আজ দুপুরের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আটককৃত ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম